২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

অনলাইন ডেস্ক : ইয়েমেনের পূর্বাঞ্চলের তাইজে সৌদির বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) এ হামলা চালানো হয়। এরআগে গতকাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির জাজানের একটি তেল পরিশোধনাগারে হামলা চালায়। এতে সেখানে থাকা এক বিদেশি কর্মী নিহত হন। এরপরই আজ সৌদি ইয়েমেনের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।

গত জুলাইয়ে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি জোট নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুনঃ   ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

এর জবাবে হুথিরা তেল স্থাপনা, বিমানবন্দর এবং বাণিজ্যিক রাজধানী রিয়াদকে লক্ষ্য করে প্রতিদিনই পাল্টা হামলা চালাচ্ছে।

আজ ১১ জন নিহত হওয়ার ব্যাপারে হুথি সংশ্লিষ্ট বার্তাসংস্থা সাবা নিউজ বলেছে, তাইজ প্রদেশের আল-তুবরার একটি আবাসিক ভবনে বিমান হামলা হয়। এতে ১১ জন প্রাণ হারান। যাদের বেশিরভাগই শিশু।

এছাড়া সা’দা অঞ্চলে জ্বালানি ট্যাংকার লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সাবা নিউজ।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। এরপর ২০১৫ সালে সৌদি জোট হুথিদের ওপর ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।

আরও পড়ুনঃ   রাজশাহী ১আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে আবারও লড়াই শুরু হয়।

অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করে। এতে করে দেশটিতে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে।

সূত্র: সাবা নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

২

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৩

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৪

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৫

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৬

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৭

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৮

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৯

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১০

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১২

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৩

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৪

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৭

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৮

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৯

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST