১৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

অনলাইন ডেস্ক : মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানোর জন্য ব্যাপক তৎপরতা চালিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি ওই তৎপরতা চালান বলে এই বিষয়টির সম্পর্কে অবহিত দুই ব্যক্তি জানিয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই দুই ব্যক্তি বলেছেন, ওয়াশিংটনে গোফম্যান সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফসহ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মোসাদ প্রধান মার্কিন কর্মকর্তাদের কাছে ইরান নিয়ে ইসরায়েলি গোয়েন্দা তথ্য তুলে ধরেন।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোফম্যান মিয়ামিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন; যিনি ইরান ও ইউক্রেন বিষয়ে মার্কিন কূটনীতি যৌথভাবে পরিচালনা করছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের দিকে ফিরে যাওয়া ঠেকানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গত ৯ নভেম্বর ইরানে হামলা স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পরই এই সফর অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা

এই কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে জড়িত তৃতীয় এক ব্যক্তি বলেছেন, তেহরান প্রতিশোধ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে আক্রমণ করার যে হুমকি দিয়েছে, তা বাস্তবায়িত হতে পারে; এই আশঙ্কায় উপসাগরীয় অঞ্চলের নেতারা ট্রাম্পের সঙ্গে কথা বলে ইরানে আক্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলার পুনরায় সূচনা এই সংঘাতকে বড় মাত্রায় বাড়িয়ে তুলতে পারে; যা গত ২৮ ফেব্রুয়ারি দুই মিত্রের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল। ওই হামলায় ইরানের শীর্ষ নেতা নিহত হন এবং এর জবাবে ইরান মার্কিন মিত্র উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা চালায়।

গত মাসে অনুষ্ঠিত এক ঝুলন্ত নির্বাচনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন। এমন সময়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের বিষয়ে গোফম্যানের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   মানব পাচার রোধে পবায় বৈধ অভিবাসন নিশ্চিতকরণের আহ্বান

বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী নেতানিয়াহুর বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা দুর্বল রাজনৈতিক অবস্থানকে জোরালো করতে সংঘাত বাড়িয়ে তোলার চেষ্টার অভিযোগ এনেছেন। তবে তিনি তা অস্বীকার করেছেন।

মোসাদের মিডিয়া সংক্রান্ত বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা নেতানিয়াহুর কার্যালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য চালানো অভিযান ইরানের জন্য এতটাই বিধ্বংসী যে সেখানে বড় ধরনের কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই।

ওই কর্মকর্তা বলেছেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টের হাতে সব বিকল্পই খোলা রয়েছে। গোফম্যান এবং র‍্যাটক্লিফের মধ্যকার বৈঠক সম্পর্কে ওই কর্মকর্তা কোনো মন্তব্য করেননি। সিআইএও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST