১৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরের বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

গ্রামীণ ব্যাংকের ওই ভবনে জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধান কার্যালয় অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে কার্যালয়গুলো লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও অন্তত দুজন ভিডিও ধারণ করেন। তাঁরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন।

আরও পড়ুনঃ   সাংবাদিকতার পাশাপাশি মানবসেবায় অগ্রণী ভূমিকায় হেলাল উদ্দীন

ভিডিওতে দেখা যায়, পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপের পর কার্যালয়ের বারান্দায় আগুন ধরে যায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুনঃ   জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

২

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

৩

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

৭

রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী : রিজভী

৮

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

৯

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১০

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

১২

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রিজভী

১৩

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

১৪

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

১৬

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৭

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১৮

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

১৯

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

২০

Design & Developed by: BD IT HOST