১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন।

নিয়ামতপুর প্রতিনিধি : মিষ্টির উপরে পড়ে আছে মরা পোকা। কিছু বাসি মিষ্টি খেয়ে রেখেছে ইঁদুরে। মিষ্টি তৈরির উপকরণ থেকে বের হচ্ছিল পচা গন্ধ। পোড়া তেলে তৈরি হচ্ছিল খাবার। খাবার সংরক্ষণেও মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাংগোর বাজারের চারটি হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও নওগাঁ জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে। অভিযানে চারটি দোকানের মালিককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা থেকে দুপুর সাড়ে আড়াইটা পর্যন্ত গাংগোর বাজারের সিদ্দিক হোটেল, ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার, জি.পি স্পঞ্জ ভান্ডার ও আ. জাব্বার মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টের বিভিন্ন খাবার ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

আরও পড়ুনঃ   আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। এসময় সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নওগাঁ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন। নিয়ামতপুর থানা – পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযানে সিদ্দিক হোটেলকে দুই হাজার টাকা, ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, জি.পি স্পঞ্জ ভান্ডারকে দুই হাজার টাকা ও আ. জাব্বার মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নওগাঁর নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান পরিচালনাকালে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, পোকামাকড় ও ইঁদুরে খাওয়া বাসি মিষ্টি, মেয়াদ উত্তীর্ণ জুস, পোড়া তেলের ব্যবহার, লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণ, লেখাযুক্ত পেপারসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

এসব অনিয়মসমূহের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধরা অনুযায়ী চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা পচা ও বাসি মিষ্টি, পোড়া তেল, মেয়াদ উত্তীর্ণ জুস জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন বলেন, অভিযানকালে চারটি দোকানের মালিককে অর্থ জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সকল খাদ্য ব্যাবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলায় এ অভিযান চলমান থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

২

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

৩

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

৪

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

৫

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

৬

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৭

কর্তৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের এশিয়া অভিযান

৮

‘আমাকে চুম্বন করো!’

৯

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১০

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

১১

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

১২

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

১৩

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১৪

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

১৫

বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

১৬

নগরীতে নারীসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৭

বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি

১৮

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

১৯

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২০

Design & Developed by: BD IT HOST