১৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

অনলাইন ডেস্ক : ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। অবশেষে সেই জুটি ভাঙেন মুমিনুল হক। এরপর সেঞ্চুরিয়ান অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটকিকে দ্রুত ফেরান হাসান মাহমুদ। শেষ বিকেলে ১১ রানের ব্যবধানে ২ উইকেট নেন এই পেসার, তাতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

দ্বিতীয় দিন শেষে ৬২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখনও ১১৩ রানে পিছিয়ে আছে তারা, প্রোটিয়াদের হাতে আছে ৬ উইকেট।

প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেখানেই এক উইকেট তুলে দারুণ শুরু করেছিল। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ভালো লেংথে অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান, এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরলে ভাঙে ৫ রানের উদ্বোধনী জুটি।

আরও পড়ুনঃ   বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

পঞ্চম ওভারের চতুর্থ বলটি ব্যাটে খেলতে পারেননি জোবায়ের হামজা, সরাসরি তার প্যাডে আঘাত হানে বল। জোরালো আবেদন হলেও নো বলের সংকেত দেন আম্পায়ার। পরে দেখা যায় এটা নিশ্চিত লেগ বিফোর ছিল, কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান হামজা।

ইনিংসের ১৬তম ওভারে ফিরতি বলে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান হাসান। হাত ফসকে বল আঘাত হানে তার কপালে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে সেই ওভার শেষ করেন। এর কিছুক্ষণ পর মাঠের বাইরে গেলেও, কয়েক ওভার পরই তিনি মাঠে ফিরেছেন।

৫ রানে প্রথম উইকেট হারানোর পর রীতিমতো দেওয়াল হয়ে দাঁড়ান হামজা-অ্যাকারম্যান। গড়েন ডাবল সেঞ্চুরির জুটি। এরই মধ্যে ব্যাক্তিগত সেঞ্চুরিও তুলে নেন অ্যাকারম্যান। তিন অঙ্ক ছুঁতে মাত্র ১২৫ বল খেলেছেন। যেখানে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন আরেক ব্যাটার হামজাও। তবে তাকে ৮৩ রানে ফিরিয়েছেন মুমিনুল। ৪০ ওভারেরও বেশি সময় ধরে উইকেটহীন ছিল বাংলাদেশ। একধিকবার বোলিং পরিবর্তন করেও যখন উইকেটের দেখা পাচ্ছিলেন না নাজমুল হোসেন শান্ত, তখন বল তুলে দেন মুমিনুলের হাতে। এই পার্টটাইম বোলারই শেষ পর্যন্ত দুইশোর্ধ্ব রানের জুটি ভেঙেছেন। মুমিনুলের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন হামজা।

সেঞ্চুরির পর দ্রুত রান তোলার চেষ্টা করেন অ্যাকারম্যান। তাতে হিতে বিরপরীত হয়েছে। হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির সামনে ক্যাচ দেন এই ওপেনার। ১৬৪ বলে ১৫৭ রান করেছেন তিনি। তার ইনিংসে ছিল ২১ চার ও এক ছক্কা।

পাঁচে নামা ব্রিটকিকে থিতু হতে দেননি হাসান। ৫৯তম ওভারের শেষ বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

২

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

৩

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

৪

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

৫

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

৬

বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

৭

নগরীতে নারীসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি

৯

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

১০

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১১

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

১২

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

১৩

নিকার ১২২ তম সভায় সাতটি প্রস্তাব অনুমোদন

১৪

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন

১৫

রাজশাহীর বাঘায় ৫২ বোতল বিদেশী মাদক উদ্ধার

১৬

নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৮

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে যুদ্ধের শঙ্কা

১৯

গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST