১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

বাঘা উপজেলার “৯০” এর বন্ধুদের আনন্দ ভ্রমণের মুহুর্ত।

মোহাঃ আসলাম আলী, বাঘা: ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে রাজশাহীর বাঘা উপজেলার “৯০” এর বন্ধুদের উদ্যোগে এক মনোমুগ্ধকর আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে ২ দিনব্যাপী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার অন্যতম জনপ্রিয় ভ্রমণের স্থান যেমন: বাংলাবান্ধা জিরো পয়েন্ট স্থলবন্দর, ‘কাজী অ্যান্ড কাজী টি এস্টেট’ অর্থাৎ সমতল চা বাগান এবং রওশনপুরের ‘কাজী অ্যান্ড কাজী আনান্দধারা, বড় বিল্লাহ কাঁচা পাতার চাবাগান, ডাকবাংলো মহানন্দা নদীর কিনারা থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবলোকন, নদী থেকে বালি ও পাথর উত্তলোন এর দৃশ্য দেখা এবং পুরাতন বাজার ভ্রমন স্পটসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন বন্ধু মহলের সদস্যরা।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে তরুণ গ্রাহকদের মাঝে রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

দুইদিনব্যাপী এই আয়োজনে ছিল প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভুরিভোজ এবং বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা। ভ্রমনস্থানের সৌন্দর্যের মাঝে বন্ধুদের এমন মিলনমেলা পুরো আয়োজনকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেয়। ট্যুর শেষে বন্ধু মহলের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান বিপ্লব বলেন, “দীর্ঘদিন পর বন্ধুরা একসাথে হতে পেরে আমরা আনন্দিত। এই ভ্রমণ আমাদের কর্মব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা জোগাবে এবং আমাদের পারস্পরিক সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।” আগামীতেও এই ধরণের আনন্দের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বন্ধু মহলের পক্ষে কারুজ্জামান সেন্টু বলেন, এই ভ্রমণ আমাদের জন্য শুধু বিনোদনই নয়, বরং পরস্পরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলার একটি সুযোগ। আশা করি ভবিষ্যতেও এমন আরও উদ্যোগ গ্রহণ করলে বন্ধুত্বের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

আনন্দ ভ্রমণে বন্ধু মহলের উপস্থিত ছিলেন দুলাল হোসেন সোহাগ, মোশারফ হোসেন, ইকবাল হোসাইন, মোহাঃ আসলাম আলী, শহীদুল ইসলাম, সালাউদ্দিন মিটার, পলাশ আহমেদ, জহুরুল ইসলাম, রান্টু, সুলতান আহমেদ, হিরা মিঞা, তারিকুল ইসলাম, হাসমত আলী, সাইফুল ইসলাম (১) সাইফুল ইসলাম (২) প্রমুখ।

ভ্রমণ শেষে সকলে একসাথে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST