স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে ‘আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ১১টি হলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ানৈপুণ্য, দলগত মনোভাব ও প্রতিযোগিতামূলক চেতনা বাড়াতে এ আয়োজন করা হয়েছে।মানচিত্র দেখুন
‘এক হল, এক দল, এক গর্ব’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় নিজ নিজ হলের প্রতিনিধিত্ব করে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য মোট সাতটি ক্রীড়া বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো ফুটবল, দাবা, ক্যারম, ১০০ মিটার দৌড়, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ম্যারাথন।
প্রতিটি ম্যাচ ও পয়েন্টের ওপর নির্ভর করবে হলগুলোর চূড়ান্ত অবস্থান। সাতটি বিভাগের সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হলকে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি হলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, পারস্পরিক সম্প্রীতি ও দলগত মনোভাব আরও জোরদার হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST