
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২২তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৭ (সাত) টি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে।
কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী’ থানা স্হাপন। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ১৮ (আঠারো) টি ইউনিয়নের মধ্য হতে ৭ (সাত) টি ইউনিয়ন যথা: সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, বদরখালী,ঢেমুশিয়া, কোনাখালী,পূর্ব বড় ভেওলা এবং ভেওলা মানিকচর-এর সমন্বয়ে ‘মাতামুহুরী’ থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে ১৬৩ নং উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নং হাজিরপাড়া মৌজায় স্থাপন। জনস্বার্থ, প্রশাসনিক সুবিধা, সেবার সহজপ্রাপ্যতা, পরিসংখ্যানভিত্তিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি উপজেলা ব্যবস্থাপনার বিষয় বিবেচনায় নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে ১৬৩ নং উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নং হাজিরপাড়া মৌজায় স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নং ‘দক্ষিণ বাঙ্গরা’ মৌজায় স্থাপন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে স্থানীয় জনগণের চাহিদা প্রেক্ষিতে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নং ‘দক্ষিণ বাঙ্গরা’ মৌজায় স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়।
বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন মোকামতলা পৌরসভা গঠন। বগুড়া জেলার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা, চকরামচন্দ্রপুর, কাশিপুর, লস্করপুর, লক্ষিপুর, শঙ্করপুর, চাকলমা, মুরাদপুর, মালাহার ও চকপাড়া মৌজার সমন্বয়ে মোকামতলা পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
ময়মনসিংহ জেলার নবসৃষ্ট উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ এর নামের সাথে সামঞ্জস্য রেখে নতুন উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ নামকরণের প্রস্তাব অনুমোদন করা হয়।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন জৈন্তাপুর পৌরসভা গঠন। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ১ নং নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী; এবং ২ নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওড়, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার সমন্বয়ে জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপন। বগুড়া জেলার শিবগঞ্জ থানার ১২টি ইউনিয়ন মধ্যে ৫টি ইউনিয়ন যথা: ময়দানহাট্টা,শিবগঞ্জ সদর (আংশিক),দেউলি, সৈয়দপুর, এবং মোকামতলা-এর সমন্বয়ে ‘মোকামতলা থানা’ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST