১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল গাজীপুর। শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ আর আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশনে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এদিকে, শিল্পাঞ্চল এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ   স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই : সিইসি

এদিন সকালে বেতন বৃদ্ধির দাবিতে ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নেন পোশাক শ্রমিকরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে এখন পর্যন্ত ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক। একদিকে বেতন বৃদ্ধির দাবি, অন্যদিকে কারখানা বন্ধের সিদ্ধান্ত সব মিলিয়ে শিল্পাঞ্চলজুড়ে বিরাজ করছে অস্থিরতা।

আরও পড়ুনঃ   শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের জয় | সময়ের কথা ২৪ : সত্যের সন্ধানে সারাক্ষন : বাংলা খবর

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা বাসা হতে বের হয়ে কারখানায় যান, তবে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ভোগরা, চৌরাস্তা, তিনসড়ক এলাকার কারখানা ছুটি দিয়ে দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বেশ কয়েকটি কারখানা ছুটি দেয়া হয়েছে। কিছু জায়গায় শ্রমিকরা মহাসড়কে নেমেছে। তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

১

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

২

কর্তৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের এশিয়া অভিযান

৩

‘আমাকে চুম্বন করো!’

৪

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

৫

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

৬

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

৭

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

৮

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

৯

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

১০

বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

১১

নগরীতে নারীসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি

১৩

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

১৪

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৫

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

১৬

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

১৭

নিকার ১২২ তম সভায় সাতটি প্রস্তাব অনুমোদন

১৮

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন

১৯

রাজশাহীর বাঘায় ৫২ বোতল বিদেশী মাদক উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST