স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় জুথি হত্যা মামলায় অভিযুক্ত আসামি জহুরুল ইসলামকে চারঘাট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সড়ে ১০টা দিকে চারঘাট থানার রামচন্দ্রপুর এলাকায় তার নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত জহুরুল ইসলাম বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। নিহত জুথি খাতুনের বাবার বাড়ি। নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, চারঘাট থানা পুলিশের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযুক্ত আসামি জহুরুল ইসলাম এর নানার বাড়ী চারঘাটের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে বাঘার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জুথি খাতুন (২৫) কে ধারালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। নিহতের দুই সন্তান রয়েছে। বড় ছেলে জিহাদ (৮) বছর এবং ছোট ছেলে জয়েন (১৮) মাস।
গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুল ইসলাম চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় তার নানার বাড়ী পালিয়ে আছেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। (ওসি) তদন্ত আরও জানান, তার বিরুদ্ধে বাঘায় থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST