৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সাথে বাল্যবিবাহের আয়োজন ও সহযোগিতা করার অপরাধে বিয়ে পড়াতে আসা ইমাম ও বর পক্ষকে মোট ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কাঁকনহাট দরগাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকনহাট দরগাপাড়া গ্রামে আইন অমান্য করে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিয়ের সব কার্যক্রম বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ   নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইনে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আইন অমান্য করে বিয়ে পড়ানোর উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট ইমামকে ২৫ হাজার টাকা এবং বাল্যবিবাহের আয়োজন করায় ছেলে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাল্যবিবাহের খবরটি জানতে পারি এবং তাৎক্ষণিকভাবে কাঁকনহাট দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দিই। বাল্যবিবাহের ক্ষতিকর দিক বিবেচনা করে এবং এটি প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাল্যবিবাহের আয়োজন করা কিংবা এতে যে কোনোভাবে সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে আমরা বদ্ধপরিকর এবং গোদাগাড়ী উপজেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ   সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযান শেষে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আর বিয়ে দেওয়া হবে না মর্মে পরিবারের কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযান পরিচালনাকালে স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST