২৭ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের চার দিনব্যাপী ‘প্রাইম ব্যাংক প্রেজেন্ট এন্টারপ্রেনার ফেস্ট ২০২৬’এর উদ্বোধন।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উদ্যোক্তা, ব্যবসায়ী ও পরিবর্তনকামী ব্যক্তিদের নিয়ে শুরু হয়েছে ‘প্রাইম ব্যাংক প্রেজেন্ট এন্টারপ্রেনার ফেস্ট ২০২৬’। চার দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছেন রাজশাহীর বিভিন্ন নারী উদ্যোক্তা।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের তৃতীয় তলায় আয়োজিত এ মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের তৈরি নানা পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সরাসরি কেনাকাটার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তন, আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ এবং প্রাইম ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার সাইদ ইমাম।

আরও পড়ুনঃ   মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌহিদ হাসান, পরিচালক গোলাম সাকলাইন ইকোসহ সংশ্লিষ্টরা।

মেলার আয়োজকদের মধ্যে রয়েছেন মিশু হাসান, নাজিফা জামান প্রিয়াঙ্কা, ফৌজিয়া আকতার জিসা, নাবিলা নওরিন ও ইশরাত জাহান হিয়া।

আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগকে আরও শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ মেলার আয়োজন। পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির সুযোগ সৃষ্টি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুনঃ   আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

নারী উদ্যোক্তারা বলেন, এ ধরনের মেলা তাদের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। এতে উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং ব্যবসা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়।

চার দিনব্যাপী এ মেলায় রাজশাহীর নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য ও উদ্যোগ তুলে ধরা হচ্ছে। আয়োজকদের আশা, এ আয়োজন নারী উদ্যোক্তাদের নতুন বাজার সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১০

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১১

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১২

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৩

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৪

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৫

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

১৬

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১৮

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১৯

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

২০

Design & Developed by: BD IT HOST