৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

গ্রেফতারকৃত সামিউল সিরাজ (সিজান)।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার এলাকার এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে সামিউল সিরাজ (সিজান) (পিতা-মৃত শরিফুল ইসলাম, মাতা-শিউলি বেগম, সাং-তালাইমারী বাদুরতলা, থানা-মতিহার, রাজশাহী মহানগর) নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রবিবার (৭ জুন) বেলা ১১টার পর এসএসসি পরীক্ষার্থী ঐ শিক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় পূর্ববিরোধের জের ধরে ঐ ছাত্রীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   নড়াইলে গুলিবিদ্ধ সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আক্রমণে ভিকটিমের হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দ্রুত পালিয়ে গেলে তার বান্ধবীরা আহত কিশোরীকে কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিমকে নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা পুলিশ একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST