২৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে চলতি সপ্তাহে শীর্ষ পর্যায়ের একদল ইরানি কর্মকর্তা দোহা সফর করেন।

গত ৮ই এপ্রিল থেকে কার্যকর থাকা একটি নাজুক যুদ্ধবিরতি সত্ত্বেও আঞ্চলিক দেশগুলো যুদ্ধ বন্ধে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উপসাগরীয় দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অঞ্চলের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা জোরদারে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ বিষয়েও কথা হয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০

কাতারের আমির জোর দিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুদৃঢ় করতে এবং উত্তেজনা এড়াতে সব পক্ষের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান ও সংলাপকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টায় সহায়তাকারী হিসেবে কাতারের উদ্যোগেরও ‘প্রশংসা’ করেছেন ট্রাম্প।

এর আগে, তেহরানের প্রধান আলোচক ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানসহ উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধিদল সোমবার দোহা সফরে যায়। সেখানে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি এবং জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে বৈঠক করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় জামায়াত নেতা মাস্টার কামরুজ্জামান হারুনের জানাজা সম্পন্ন

মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর এটিই ছিল ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম আঞ্চলিক সফর। সাম্প্রতিক ওই যুদ্ধে তেহরান কাতারসহ উপসাগরীয় অঞ্চলজুড়ে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনায় কাতারের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST