২০ মে ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে জবই বিল রক্ষায় নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিবন্ধিত জেলেদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) তানোর উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিল ও জলাভূমিগুলো শুধু মাছের উৎস নয়, এগুলো জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। জবই বিল ও আশপাশের বিলগুলো রক্ষা করতে স্থানীয় জনগণ, জেলে সম্প্রদায় ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী বলেন, অবৈধ জাল ব্যবহার, অপরিকল্পিত মাছ শিকার ও জলাশয় দখলের কারণে প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সরকার মৎস্যসম্পদ সংরক্ষণ ও জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক সামছুল করিম, সহকারী পরিচালক জেলা মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ, সহকারী পরিচালক জেলা মৎস্য কর্মকর্তা আয়েসা খাতুন এবং জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনঃ   ভুল রক্তে রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বজনদের অভিযোগ

বক্তারা বলেন, জবই বিলসহ পার্শ্ববর্তী বিলগুলোতে টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে। এ সময় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় নিবন্ধিত ৬০ জন জেলে অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST