১৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

অ্যাডভোকেসি সভায় জানানো হয়, ২০২১ সালের জানুয়ারিতে দেশে সর্বশেষ হাম-রুবেলা ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা হয়। ওই ক্যাম্পেইনের প্রথম ডোজের কাভারেজ ছিল ৮৬ শতাংশ এবং দ্বিতীয় ডোজের কাভারেজ ছিল ৮০ শতাংশ। তখন একটা বড়ো সংখ্যক শিশু ওই টিকা থেকে বাদ পড়ে যায়। ২০২৪ সালে এমআর ক্যাম্পেইন করার কথা থাকলেও, ওই বছর বা তার পরের বছরও ক্যাম্পেইন না হওয়ায়, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে দেশে হামের রোগী বাড়তে শুরু করে। এ বছর মার্চের ১৫ তারিখের পর সারাদেশে রোগটি ছড়িয়ে পড়ে।
সভায় আরও জানানো হয়, যে-সব শিশুর হাম শনাক্ত হয়েছে, তাদের একটা বড়ো অংশ হামের টিকার বাইরে থাকা শিশু। ৫০ শতাংশ শিশু হামের টিকা নেওয়ার আগেই আক্রান্ত হয়েছে। আর একটা বড়ো অংশ সেসব শিশু যাদের টিকা পাওয়ার কথা ছিল কিন্তু তারা টিকা পায়নি। সারাদেশের সাথে আগামী ২০ এপ্রিল থেকে টিকা প্রদান শুরু হবে এবং চলবে ১০ মে পর্যন্ত। এর মধ্যে সিটি কর্পোরেশন গুলোতে ১৪ কর্ম দিবস এবং অন্যান্য স্থানে ১১ কর্ম দিবসে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ   হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, এবারের ক্যাম্পেইনে রাজশাহী বিভাগের আট জেলার মোট ২০ লক্ষ ৯৭ হাজার ২৫৬ জন শিশুকে এমআর টিকা প্রদানের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫৪ হাজার ১৪৪ জনসহ জেলাতে মোট ২ লক্ষ ৭৩ হাজার ৫৮৪ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

এ্যাডভোকেসি সভায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস,আই,এম রাজিউল করিমসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ বক্তৃতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST