১৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

হামের টিকা উপলক্ষে রাসিকের স্বাস্থ্য সহকারিদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। 

স্টাফ রিপোর্টার : হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি তার বক্তব্যে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টা এবং আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর সেবক হিসেবে কাজ করছি। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, সেটি যথাসময়ে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। উপযুক্ত সকল পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বৈষম্য বিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের অনেক সুনাম রয়েছে। ইপিআই কার্যক্রমে বারবার দেশসেরা হয়েছে রাসিক। এই অর্জন ধরে রেখে স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান। কর্মসূচির উদ্দেশ্য ও কার্যক্রমের উপর বিস্তারিত বক্তব্য প্রদান করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান মঞ্চে ছিলেন রাসিকের সচিব সোহেল রানা। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন : মির্জা ফখরুল

উল্লেখ্য, ১৩ এপ্রিল ও আগামী ১৬ এপ্রিল রাসিকের স্বাস্থ্য সহকারিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুই দিনের কর্মসূচিতে রাসিকের ২৪০ জন স্বাস্থ্যকর্মী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে এমআর ক্যাম্পেইনের গুরুত্ব, বাস্তবায়ন কৌশল, মাঠপর্যায়ে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। প্রশিক্ষণ কর্মসূচি এমআর ক্যাম্পেইন সফল বাস্তবায়নে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST