২০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় পাশে থাকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাগরিক সেবার অংশ হিসেবে এটি পাইলট কর্মসূচি। যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন কাজের সহায়তায় রেল কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘণ্টা সিটি কর্পোরেশনের ১২ জন করে ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে। রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে আগত যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন, যেকোন ধরনের হয়রানি প্রতিরোধ সহ যাত্রীসেবায় রেলকর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশন কর্মীরা নিয়োজিত থাকবে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাতে বললেন মামুনুল হক

রাসিক প্রশাসক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমাকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। এ নগরীর উন্নয়নে আমি প্রশাসক হিসেবে নয়; সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি। আপনাদের সকলের সহযোগিতায় রাজশাহীকে আরো উন্নত তিলোত্তমা নগরীতে পরিণত করব ইনশাল্লাহ।

আরও পড়ুনঃ   ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

উদ্বোধন শেষে রাসিক প্রশাসক রেলওয়ে প্লাটফরমে আগত ট্রেনের যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান।

অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, চন্দ্রিমা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রেলওয়ে শ্রমিক দলের ওপেন সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বুকিং হেড আব্দুল মোমিন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার জিতু, স্থানীয় নেতৃবন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST