৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

গোয়ালঘরে থাকা একজোড়া গরু আগুনে পুড়ে মারা যায়।

স্টাফ রিপোর্টার, বাগমারা : ‘হামার আর কিচুই থাকলো না, সব শ্যাষ হইয়া গেল বলে কান্নায় ভেঙে পড়লেন তরুণ মিলন হোসেন (২৩)। আগুনে গোয়ালঘরে থাকা একজোড়া গরু পুড়ে মারা যাওয়াতে এভাবে বিলাপ করছিলেন। আগুনে একমাত্র সম্বল দুই গরুসহ আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিলনের বাড়ি রাজশাহীর বাগমারার সোনাডাঙা ইউনিয়নের জামালপুর গ্রামে। পেশায় একজন কৃষক। গত রোববার দিবাগত রাতে কয়েলের আগুনে গোয়ালঘরে থাকা গরু দুটি পুড়ে মারা যায়।

মিলন হোসেন জানান, গতকাল রোববার সন্ধায় গোয়লঘরে গরু রেখে ঘুমাতে যান। মশার কামড় থেকে রক্ষার জন্য গোয়ালঘরে কয়েল জ্বেলে রাখেন। রাত দেড়টার দিকে গোয়ালঘরে আগুন লাগে। মুহুর্তে আগুন গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ও তাপে ঘুম ভেঙে যায়। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন আশপাশের বাড়িঘরের দিকে যেতে থাকলে মসজিদের মাইকে প্রচার করে লোকজনকে জড়ো করা হয়। বাড়ি থেকে বালতি ও পাতিলে করে পানি নিয়ে লোকজন গোয়ালঘরের দিকে ছুটে। চেষ্টা চালিয়ে আশপাশের বাারিঘরগুলোকে আগুনের কবল থেকে রক্ষা করা গেলেও গোয়ালঘরে থাকা গরু দুইটি মরে যায়। ঋণ করে গরু কিনে পালন করছিলেন। তিনি জানান, অন্যের খেতখামারে দিনমজুরের কাজ করে সংসার চালানোর পাশাপাশি গরু পালন করছিলেন লাভের আশায়।

আরও পড়ুনঃ   কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

প্রতিবেশি রফিকুল ইসলাম বলেন,’ ছাওয়ালটি এখন নিঃস্ব হয়ে গেল। গরু দুইটাই সম্বল আছিল। বছর খানেক আগে ওর বাবা কিডনি রোগে মারা গেচে। জমি যা আছিল বিক্রি কইরা চিকিৎসা করাচে।’

মিলন হোসেন বলেন, ‘ আমার আর কিচুই থাকলা না, বাবা মরে যাওয়ার পর মানষের কাজ কইরা কোনোরকম চলছিল। কেবল দাঁড়াবের লাগিচুনি, তখনি আগুনে শ্যাষ হইয়া গেল।’ আর সাত- আট দিনের মধ্যে পুড়ে যাওয়া একটি গাভী বাচ্চা প্রসব করতো বলে জানান। আগুনে গরুসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

আরও পড়ুনঃ   ‘আমার ছেলে তো রাজনীতি করে না তবু কেন প্রাণ দিতে হলো’

এই বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। আবেদন করলে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST