৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

১৭ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের রেলযাত্রার টিকিটযুদ্ধের পঞ্চম দিন শনিবার। এদিন সকাল ৮টায় আগামী ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটের মাথায় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রায় দেড় কোটি এবং পূর্বাঞ্চলের জন্য ১ কোটির বেশি হিট পড়েছে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ব্যবহারকারীরা ১ কোটি ৩০ লাখ বার হিট করেছেন। এছাড়া দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য হিট পড়েছে প্রায় ১ কোটি ৫ লাখ।

আরও পড়ুনঃ   EU: 'Addiction' to Social Media Causing Conspiracy Theories

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিনের জন্য সারাদেশে সব মিলিয়ে মোট আসনসংখ্যা ১ লাখ ৭৪ হাজার ১৫৩টি।

সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৫০০টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে পূর্বাঞ্চলের ১৪ হাজার ২৯টি আসনের টিকিট বিক্রি হয়। দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে সর্বমোট ৫৮ হাজার ৪২৬টি আসনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ   ২০০ গাড়ি কেনা হচ্ছে পুলিশের জন্য, ব্যয় ১৭২ কোটি টাকা

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এই সূচি অনুযায়ী- আগামী ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST