১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

দাদি-নাতনি হত্যা: জড়িতদের গ্রেফতারের দাবি বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের

নিহত দশম শ্রেণীর ছাত্রী ও হাফেজা জামিলা আক্তার- ছবি সংগ্রহ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার রহস্য দ্রুত উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্র।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করে এ দাবি জানান সংস্থাটির কেন্দ্রীয় কমিটির পরিচালক-২ তানভীর আহমেদ দ্বীপ।

তিনি তার সংস্থার সদস্যদের নিয়ে নিহতের বাড়িতে যান এবং ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রে’র কেন্দ্রীয় কমিটির পরিচালক-২ তানভীর আহমেদ দ্বীপ বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমাদের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলতে চাই, নতুন বাংলাদেশে এমন নৃশংস ঘটনা ঘটবে-এটা আমরা প্রত্যাশা করি না।

আরও পড়ুনঃ   মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

পুলিশ প্রশাসনের প্রতি আমাদের দাবি, যত দ্রুত সম্ভব হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোথাও এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তা না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।

এ সময় পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সংস্থার দপ্তর সম্পাদক আবিদ হাসান আকাশ, সংস্থার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন পাপন, জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা, সহকারী জনসংযোগ কর্মকর্তা শামীম ইসলাম, ডেপুটি ডিরেক্টর অব ইউনিভার্সিটি পাবনা জেলার নিলয় পারভেজ দ্বীপ, সদস্য সোহাগ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতের পর ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ির উঠানে দাদি সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এ সময় নাতনি জামিলাকে খুঁজে না পেয়ে চারদিকে অনুসন্ধান শুরু হয়। পরে বাড়ি থেকে কিছু দূরের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সুফিয়া বেগম ওই গ্রামের মৃত নাজিম উদ্দিন খাঁ’র স্ত্রী। আর জামিলা আক্তার উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসা দশম শ্রেণীর ছাত্রী ও হাফেজা ছিল। তার বাবার নাম জয়নাল উদ্দিন খাঁ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST