২৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও বোনাস বিতরণ

সংগঠনের পক্ষ থেকে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সদস্য ও সংশ্লিষ্টদের প্রদান করেন।

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে নগদ অর্থ ঈদ বোনাস ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের কর্মরত সদস্য ও কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। সংগঠনটির পক্ষ থেকে প্রায় ৬ শতাধিক সদস্য ও সংশ্লিষ্টদের প্রত্যেককে ঈদ বোনাস নগদ ৮ হাজার টাকা এবং একটি করে ফুড প্যাকেজ (ঈদ উপহার সামগ্রী) প্রদান করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয় এবং ২৮ফেব্রুয়ারি সকল সদস্যদের হাতে নগদ ৮হাজার টাকা ঈদ বোনাস ও ঈদ উপহার সামগ্রী সদস্যদের তুলে দেয়া হয়েছে।

প্রতিটি ঈদ উপহার সামগ্রীর প্যাকেজে রয়েছে, পোলাও চাল ২ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১লিটার, খেজুর ২৫০ গ্রাম, গুড়া দুধ ২০০ গ্রাম, লাচ্ছা সেমাই ৫০০ গ্রাম, খিল সেমাই ৫০০ গ্রাম, ছোলা ১কেজি, মটর ৫০০ গ্রাম-সহ ৯ প্রকারের খাবার সামগ্রী।

আরও পড়ুনঃ   বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা

উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে এসব উপহার দেওয়া হচ্ছে। আমি চাই আমার সংগঠনের সকল সদস্য ও সদস্যদের পরিবার ঈদের আমেজ খুশিতে পরিপূর্ণ হয়ে থাকবে।সংগঠনের সদস্যদের খুশি আমার খুশি, সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে এই সহায়তা কার্যক্রম পরিবহন মালিক ও কর্মচারীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সংগঠনের প্রতি সদস্যদের আস্থা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ   দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সংগঠনের সদস্যরা বলছেন,নজরুল ইসলাম হেলাল সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মালিক ও সংশ্লিষ্টদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সদস্যরা জানান, অতীতে যেখানে ঈদ উপলক্ষে জন প্রতি ৫ হাজার টাকা সম্মানি দেওয়া হত,সেখানে এবার ৮ হাজার টাকা প্রদান করা হয়েছে। সদস্যদের দাবি, বর্তমান নেতৃত্বের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় কল্যাণমূলক কার্যক্রমও বেড়েছে।

পরিবহন মালিকরা বলেন, “হেলাল ভাই দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং সমাধানে কাজ করছেন। মরনোত্তর অনুদান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। এটা সংগঠনের প্রতি সদস্যদের আস্তা বৃদ্ধি পেয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST