২০ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নারী শিক্ষার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস এমপি মিলনের

নওহাটা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন-এর সঙ্গে নওহাটা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বিসিক এলাকায় অবস্থিত এমপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হয়।

এসময় তারা নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   চীনে নজরকাড়া পোশাকে ফ্রেমবন্দি মিম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ সাইফুল ইসলাম, দাতা সদস্য ও নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, গভর্নিং বডির সভাপতি ময়মুর সুলতান শাহিন, বিদ্যুৎসাহী সদস্য মামুনুর সরকার জেড, কাজী নাজমুল ইসলাম, মশিউর রহমান, হিতোষি সদস্য সাদিকুল ইসলাম মেজো ও অভিভাবক সদস্য মাহবুবুর আলম সুমন। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজের প্রতিনিধিরা বলেন, নওহাটা মহিলা ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে এলাকায় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন এবং একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহায়তা প্রয়োজন। এ ক্ষেত্রে সংসদ সদস্যের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

আরও পড়ুনঃ   বাফুফের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন

জবাবে এমপি শফিকুল হক মিলন কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং শিক্ষা উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষা খাতের অগ্রগতি ছাড়া একটি অঞ্চল টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে সরকার বদ্ধপরিকর, আর এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST