৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের সদরপুরে অবস্থিত বিএনপি প্রার্থীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের সদরপুরে অবস্থিত বিএনপি প্রার্থীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম-আহবায়ক কেএম আবু সাইদ, ফরিদপুর ও ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মী প্রমুখ।

‎লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন- স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ গত কয়েকদিন ধরে মিথ্যা তথ্য বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অত্যন্ত সুকৌশলে, সুক্ষভাবে আমাদের নেতাকর্মীদের উপর ভিত্তিহীন মিথ্যা দায় চাপানোর চেষ্টা ও দ্বিচারিতামূলক অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মুজাহিদ বেগ সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগিতায় প্রচারণা ও কালো টাকার ব্যবহার করছেন। নিক্সনের সহযোগী নজরুল, বাশার, লিয়ন অপকর্মের সাথে জড়িত। তাঁরা নিয়মিত মুজাহিদ বেগের সাথে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেন তিনি।

‎নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে বাবুল বলেন- মুজাহিদ বেগ স্ববিরোধী ও দ্বিচারিতামূলক বক্তব্যের মাধ্যমে প্রশাসনকে প্রভাবিত করার পাশাপাশি নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন।

‎সংবাদ সম্মেলনে বাবুল দাবি করেন- স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের ভাই পান্নু বেগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ত্র নিয়ে ঘোরাফেরা ও ভয়ভীতি প্রদর্শন করা মুজাহিদ বেগের পরিবারের সদস্য সজিব বেগ সহ সকল ত্রাসসৃষ্টিকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মুজাহিদ বেগের মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডা বন্ধ করতে হবে। কালো টাকার ব্যবহার, মধ্যরাতে গাড়ি বহর ও টাকা নিয়ে ঘোরাফেরা, ভোটারদের ফোন করে ভয় ভীতি ও প্রলোভন দেখানো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।

‎জনগণের প্রতি আহ্বান জানিয়ে বাবুল বলেন- এ নির্বাচনে আপনাদের ভোট দিন। ভোট দিন সত্য, ন্যায়, উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণের পক্ষে। মিথ্যাচার দ্বিচারিতা প্রোপাগান্ডা ও সৃষ্টিকারীদের প্রত্যাখ্যান করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST