১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনুরের গণসংযোগ

হেলাল উদ্দিন, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সহকারী অধ্যাপক সাহিনুর খাতুন শনিবার (১১মে) দিনভর ফুটবল প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামী ২১ মে। উক্ত নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। দ্বিতীয় বারের মতো ফুটবল প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন মচমইল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন। তিনি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি।

নির্বাচনের দিন দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বৃদ্ধি পাচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। মাঠ-ঘাট, গ্রাম, পাড়া-মহল্লা আর বাজারঘাট সবখানে চলছে নির্বাচনী প্রচারণা। বাগমারায় এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করলেও প্রচারনায় এগিয়ে রয়েছে ফুটবল প্রতীকের সাহিনুর খাতুন। ভোটারদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন দীর্ঘ সময় ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে লোকজনের মাঝে ভোট প্রার্থনা করছেন। গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হলেও এবার ফুটবল প্রতীক ঠাঁই করে নিয়েছে ভোটারদের মন। সে কারণে উপজেলার সর্বত্র চলছে ফুটবল প্রতীকের গুঞ্জণ। ছোট-বড় সবার মুখে কেবল শাহিনূর খাতুনের ফুটবল। সে কারণে বিপুল ভোটে বিজয় হতে পারে এবার ফুটবল প্রতীক। বিজয়ের আশা নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন শাহিনূর খাতুন। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং বাজারে গিয়ে নারী-পুরুষ সকলের সাথে গণসংযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   বিসিএস শিক্ষা ক্যাডারে বিভাগ একীভূতকরণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন বলেন, আমি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেছি। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। চাকরীর পাশাপাশি রাজনীতির মাধ্যমে উপজেলাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েছি।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি দ্বিতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনগণ আমার সঙ্গে আছে। আমি আশাবাদী উপজেলাবাসী আমার ফুটবল প্রতীকে বিপুল ভোট দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST