১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের দায়ে ভেকু চালকসহ ছয়জন আটক ও জরিমানা

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় ভেকু চালক দুইজনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ব্যবহৃত ভেকুটি নিষ্ক্রিয় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টায় দুর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গণকৈর ইউনিয়নের উজানখলসী পূর্বপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদন ব্যতীত পুকুর খননের সময় ছয়জনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযানে ৫টি ভেকু নিস্ক্রিয়, ব্যাটারি জব্দ

মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ভেকু চালক সাইফুল ইসলাম ও আরিফুল ইসলামকে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ খননে ব্যবহৃত ভেকুটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা হয়।

আটককৃত অপর চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় প্রাথমিকভাবে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ   প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “ভূমি ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীন পুকুর খনন ও অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ খনন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১০

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১১

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১২

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৩

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৪

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৬

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৭

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৮

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST