৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বেনাপোলে খালেদা জিয়া’র মৃত্যুতে শ্রমিক সংগঠনের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল বন্দরে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ​সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল বন্দরে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৭ জানুয়ারী) বেলা ১:৩০ মিনিটে বেনাপোল স্থলবন্দর ৩ নং গেইট সম্মুখে বেনাপোল-যশোর মহাসড়কে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৯১ ও ৯২৫)-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

শ্রমিক সংগঠন ৮৯১’র সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া অনুষ্ঠানে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫,যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্ধিতাকারী বিএনপি মনোনিত “ধানের শীষ” মার্কার প্রার্থী মো.নুরুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করা হয় এবং বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

আরও পড়ুনঃ   জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

এমপি প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন দেশনেত্রী। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো”।

​বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র সাধারণ সম্পাদক-মো. সহিদ আলী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তিনি জানান, শ্রমিকদের পক্ষ থেকে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​​আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো.সাইদুল বাশার।

আরও পড়ুনঃ   প্রভাবমুক্ত এসএসসি পরীক্ষা নিতে ১৪০ ভেন্যু কেন্দ্র বাতিল করছে যশোর বোর্ড

এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন-শার্শা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক-মোস্তফা কামাল মিন্টু, শার্শা কৃষকদল সভাপতি-আমিরুল ইসলাম, বেনাপোল বন্দর ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো.আজিজুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১’র সাধারণ সম্পাদক লিটন হোসেন, শার্শা ছাত্রদল আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক মো.আরিফুল ইসলাম আরিফ, বেনাপোলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দুই শ্রমিক সংগঠনের কয়েক’শ শ্রমিক অংশগ্রহণ করেন।

রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাকে দাফন করা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়। দাফনের আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার বিশাল জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষের সমাগম হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST