৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করতে চান ভেনেজুয়েলার মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন তিনি তার নোবেল পুরস্কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করতে চান।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) সিন হেনিতির ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব দেন। গত বছর শান্তিতে নোবেল জেতেন মাচাদো। এ পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাকে না দিয়ে এটি তুলে দেওয়া হয় মাচাদোর হাতে।

পুরস্কার ঘোষণার সময় নিজ দেশে পালিয়ে থাকলেও এটি গ্রহণ করতে সাগর পাড়ি দিয়ে লুকিয়ে নরওয়ের অসলোতে উপস্থিত হয়েছিলেন তিনি।

জানা গেছে, মাচাদো শান্তি পুরস্কার গ্রহণ করায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এ কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত করলেও মাচাদোকে কোনো দায়িত্ব দেননি ট্রাম্প। যদিও মাচাদোর নেতৃত্বেই ২০২৪ সালের নির্বাচনে বিরোধী দল জয়ী হয়েছিল বলে ধারণা করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের দুজন কর্মকর্তা গতকাল সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান, মাচাদো নোবেল পুরস্কার গ্রহণ করে ট্রাম্পকে দূরে সরিয়ে দিয়েছেন। যদি তিনি এ পুরস্কার গ্রহণ না করে এটি ট্রাম্পকে দিয়ে দিতেন তাহলে তিনি আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতেন।

এক কর্মকর্তা বলেন, “যদি তিনি নোবেল প্রত্যাখ্যান করে বলতেন ‘এটি আমি নিতে পারব না। কারণ এ পুরস্কার ট্রাম্পের’ তাহলে মাচাদো আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতেন।” অপর কর্মকর্তা বলেছেন, নোবেল গ্রহণ করে মাচাদো ‘পাপ’ করেছেন। যা এখন তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে।

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার প্রস্তাব দিয়ে মাচাদো বলেন, “যদিও এখনো ট্রাম্পকে আমি পুরস্কারটি দিইনি। আমি খুবই খুশি হবো যদি ব্যক্তিভাবে তাকে বলতে পারি যে, আমরা ভেনেজুয়েলার নাগরিকরা বিশ্বাস করি, কারণ এ পুরস্কারটি ভেনেজুয়েলার নাগরিকদের, আমরা অবশ্যই ট্রাম্পকে এটি দিতে চাই। তার সঙ্গে এ পুরস্কার ভাগ করে নিতে চাই।”

আরও পড়ুনঃ   রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম দাখিল

গত শনিবার মধ্যরাতে মাদুরোকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা। এর কয়েক ঘণ্টা পর মাচাদো একটি পোস্টে বলেন, তারা এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে প্রস্তুত।

কিন্তু ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে থাকা মাচাদোর এ আশায় ‘পানি ঢেলে’ দেন ট্রাম্প। তিনি বলেন, মাচাদোর ভেনেজুয়েলাকে শাসন করার ক্ষমতা নেই। কারণ ভেনেজুয়েলার মানুষ তাকে শ্রদ্ধা করে না।”

মাচাদোর কাছের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের এমন বক্তব্য দেখে মাচাদো বেশ অবাক একইসঙ্গে কষ্ট পেয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST