৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ছয় মাসের সাজাপ্রাপ্ত ও তিন হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট রাজশাহী জেলার তানোর থানাধীন চান্দুরিয়া ইউনিয়নের আরাজি এক্তারপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ   সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত

অভিযানে গ্রেফতার হওয়া আসামির নাম মোহাম্মদ নাইমুল (৪৫)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কসিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আফসর আলীর ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত নাইমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ছিল। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন।

আরও পড়ুনঃ   শিবগঞ্জ উপজেলায় ফের চেয়ারম্যান হলেন সৈয়দ নজরুল ইসলাম

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১০

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১১

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৩

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১৪

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১৫

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১৬

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১৭

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৮

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

২০

Design & Developed by: BD IT HOST