২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

১০০ টেস্ট খেলতে পারবেন, নিজেও বিশ্বাস করেননি মুশফিক

অনলাইন ডেস্ক : দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০তম ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। যদিও টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার নিজেও বিশ্বাস করেননি যে, তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আজ সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। সেখানে মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ! এটা তো আসলে আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারি না… বিশেষ করে একজন বাংলাদেশি ক্রিকেটার ১০০ টেস্ট খেলবে। তো এটা সত্যিই অনেক বড় অর্জন।’

আরও পড়ুনঃ   নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক

‘শুধু আমার হয়েছে জন্য বলছি না। যে কোনো দেশের, যে কারও জন্য এটা গর্বের মুহূর্ত। অবশ্যই ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি।’-যোগ করেন তিনি।

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলক ছোঁয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছেন মুশফিক। নিজের অবসরের আগে তরুণদের তৈরী করে রেখে যেতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

মুশফিক বলেন, ‘আমার ওপর দায়িত্বটা এখন অন্যরকম বেশি। সেটা চেষ্টা করব। আর যে কয়টা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি। আর এর সঙ্গে যেন আমি (অবসরে) যাওয়ার পরেও ড্রেসিং রুমে যেন এক-দুইজন ক্রিকেটার দিয়ে রেখে যেতে পারি, যাতে সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST