২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আইডি বাগান পাড়ায় মাদক বিক্রয়কালে র‍্যাবের অভিযানে গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার : স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বুধবার (১৯ নভেম্বর) রাত্রী ১২ টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মতি (২৫), ২। মোঃ আমির হামজা (২৫), ৩। মোঃ মিলন (৪২), ৪। মোঃ আকাশ (১৯), ৫। মোঃ আশিকুর রহমান (১৯), ৬। মোঃ হিরা (২৬), ৭। মোঃ হাসিনুর শেখ (৪০)কে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে গাঁজা – ২৯১ গ্রাম, ট্যাপেন্টাডল – ১৩১ পিচ, ইয়াবা – ৪৬ পিচ, হেরোইন – ০৭ গ্রাম, মোবাইল – ০৫ টি ও নগদ – ৭০০০ টাকা উদ্ধার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়া নামক এলাকার গলিতে বর্তমানে ব্যাপক হারে সকল প্রকারের মাদকের কেনা-বেচা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানটি নিবিড় ভাবে পর্যবেক্ষনে রাখে এবং অদ্য তারিখ রাতে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০৭ জন মাদক কারবারীকে মাদক বিক্রয়রত অবস্থায় গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   নগরীতে মহানবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তি করায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

র‍্যাব আরও জানায়, আসামীগন এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বহন করে আসছিল। মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত আসামিগনদের বিরুদ্ধে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST