১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার ঐতিহ্য চত্ত্বর চেকপোস্ট ডিউটির সময় সোনালি রঙের ধাতব খণ্ড দেখিয়ে প্রতারণাকারী একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: হিরু (৪৫); মো: ফিরোজ (৪১); আবুল কাশেম (৫৯)। হিরু রাজশাহী বোয়ালিয়া থানার কায়েরদাড়া গ্রামের ওহাব শেখের ছেলে, মো: ফিরোজ রাজশাহী রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের আ: হামিদের ছেলে এবং আবুল কাশেম কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মৃত আহমদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (১৫ নভেম্বর) বিকেলে একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় আসামি মো: হিরু তার জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগ বের করে দেয়। ব্যাগের ভিতরে সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতা পাওয়া যায়। এ বিষয়ে হিরু ও ফিরোজকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনো জবাব দিতে না পারায় ডিবি পুলিশের ঐ টিম তাদেরকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতাসহ অটোরিকশাটি জব্দ করে।

আরও পড়ুনঃ   চারঘাট সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হিরু ও ফিরোজ জানায়, চলন্ত রিকশায় যাত্রী থাকলে পরিকল্পিতভাবে ব্যাগটি রাস্তায় ফেলে দিতো, পরে সহযোগীরা তা কৌশলে উঠিয়ে যাত্রীর সামনে খুলে স্বর্ণ বলে বিক্রি করার চেষ্টা করত। এভাবে আসামিরা দীর্ঘদিন ধরে সোনালি রঙের ধাতব খণ্ডকে প্রকৃত স্বর্ণ হিসেবে উপস্থাপন করে নিরীহ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পলাতক অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST