১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

খুঁটির ওপর বিদ্যুতায়িত হয়ে নেসকোর দুই কর্মচারী আহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে খুঁটির ওপর বিদ্যুতায়িত হয়ে নেসকোর দুই কর্মচারী গুরুত্বর আহত হয়েছেন। এদের মধ্যে একজন নিচে পড়ে গিয়েছিলেন। তার শারীরীক অবস্থা সংকটাপন্ন। আরেকজনের মইয়ের সঙ্গে সেইফটি বেল্ট বাধা ছিল। তিনি ওপরে ঝুলে ছিলেন।

বুধবার (১২ নভেম্বর) রাজশাহী নগরীর আদুবুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন- নেসকোর লাইনম্যান আব্দুল হক ও লাইন সাহায্যকারী আবু তালেব। নিচে পড়ে যাওয়া আব্দুল হককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর আবু তালেব আছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

আরও পড়ুনঃ   ঘোষণার ১১ দিনের মাথায় কোটি টাকা বুঝে পেল সাফজয়ীরা

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী জানান, তিনি শুনেছেন যে ওই দুই কর্মচারী ট্রান্সফরমারের কাজের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। সেখানে বেশ কয়েকটি বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল। একটি লাইন বন্ধ করা হলেও আরেকটি চালু ছিল। ফলে কাজ করার সময় প্রথমে একজন এবং পরে অন্যজন বিদ্যুতায়িত হন।

আরও পড়ুনঃ   এবার রাজশাহী বোর্ডের অধীন কোনো বিদ্যালয়ে শতভাগ ফেল নেই

নেসকোর রাজশাহী-১ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ জানান, এ ঘটনায় নেসকো একটি তদন্ত কমিটি গঠন করেছে। কেন এ ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। পাশপাশি দুই কর্মচারীর সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করতে নেসকো তৎপর রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST