১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে রাজশাহীতে মতবিনিময় সভা

অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার : বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে, সমতা নারী কল্যাণ সংস্থা ও পরিবর্তনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে হলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পরস্পর সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারীর নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও মত দেন তারা।

আরও পড়ুনঃ   নতুন নির্বাচন কমিশন গঠন, সিইসি নাসির উদ্দীন

বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি। নারী উদ্যোক্তা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়লে তাদের সক্ষমতা ও নেতৃত্বের ক্ষেত্র আরও প্রসারিত হবে।

আরও পড়ুনঃ   ভারত ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) মতিনউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা (আবাসন) ফেরদৌস রাবেয়া, সমতা নারী কল্যাণ সংস্থার পরিচালক নজরুল ইসলাম, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) অ্যাডভোকেট দিলশাদ আরা চুন্নি।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST