৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ-৪৪ এ বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব মো আমিনুল ইসলাম, কর্মীদের মধ্যে উচ্ছ্বাস

নাচোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় চাঁপাইনবাবগঞ্জ-৪৪ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সহ সম্পাদক, শিল্প বাণিজ্য বিষায়ক জাতীয় নির্বাহ কমেটি,বিএনপি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো আমিনুল ইসলাম।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার আলহাজ্ব মো আমিনুল ইসলামকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জনগণের আস্থা তাঁকে প্রার্থিতায় এগিয়ে রেখেছে।

আরও পড়ুনঃ   মানবতার সেবায় নিয়োজিত এমপি আনার নিজেই চালাতেন অ্যাম্বুলেন্স

মনোনয়ন ঘোষণার পর নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৪৪ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব মো আমিনুল ইসলাম ও জামায়াতে ইসলামী প্রার্থী মো মিজানুর -এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ।

আরও পড়ুনঃ   রেমালের তাণ্ডবে সুন্দরবনের ব্যাপক ক্ষতি, মিলছে মৃত বন্যপ্রাণী

২০১৮ সালের জাতীয় নির্বাচনে আলহাজ্ব মো আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান কে পরাজিত করে সাংসদ সদস্য নির্বাচিত হয়। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাধারণ মানুষ ধারণা করছে আওয়ামী লীগ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতির চিত্র এবার একেবারেই ভিন্ন রূপ ধারণ করতে পারে এবং আলহাজ্ব মো আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST