২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায়, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নাজিব হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ¦ খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাষ সহ উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাষ, তাজ উদ্দিন তাজ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, ছাত্রদল নেতা জোবায়ের হোসেন শাওন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জানা যায়, যশোর জেলার ৮টি উপজেলা নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে ২ গ্রুপে ভাগ করে অর্থাৎ প্রতিটা গ্রুপে ৪ টি দল অংশগ্রহণ করবে। নক আউট পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। সর্বমোট ৭ টি খেলা অনুষ্ঠিত হবে যেটি শেষ করতে ৯ দিন সময় লাগবে। ১ দিন পরপর ১টি করে খেলা হবে। সেমিফাইনাল ও ফাইনালের আগে ১ দিন করে বিরতি রেখে ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে। উদাহরন হিসেবে ক-গ্রুপে ১,৪,৫,৭ এবং খ-গ্রুপে ২,৩,৬,৮। ক-গ্রুপ থেকে ১ বনাম ৫ এর বিজয়ী দল সেমিফাইনালে পৌছে যাবে এবং ৪ বনাম ৭ এর বিজয়ী সেমিফাইনালে পৌছে যাবে। একইভাবে খ-গ্রুপ থেকে ২ বনাম ৬ এর বিজয়ী দল এবং ৩ বনাম ৮ এর বিজয়ী দল সেমিফাইনালে পৌছাবে। ক-গ্রুপ এবং খ-গ্রুপ থেকে বিজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ২ টি সেমিফাইনালে ক-গ্রুপ এর প্রথম বিজয়ী দল অর্থাৎ ১ এবং ৫ এর বিজয়ী দল খ- গ্রুপ এর ৩ এবং ৮ এর বিজয়ী দলের সাথে ১ম সেমিফাইনাল এবং ক-গ্রুপ এর ৪ এবং ৭ এর বিজয়ী দল খ-গ্রুপ এর ৩ বনাম ৮ এর বিজয়ী দল এর সাথে খেলবে। ২টি সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে। প্রতিটি খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার এবং নগদ অর্থ ১ হাজার টাকা থাকবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য প্রাইজমানির ব্যবস্থা থাকবে। টুর্নামেন্টের সেরা খেলোয়ার অথাৎ ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার এবং নগদ অর্থ ৫ হাজার টাকা থাকবে। টুর্নামেন্টের প্রতিটি খেলার শেষে র‌্যাফেল ড্র-এর মাধামে আকর্ষনীয় ৮-১০ টি পুরষ্কার থাকবে। প্রতিটি দলের জন্য টুর্নামেন্টের এন্ট্রি ফি ১০ হাজার টাকা ধার্য্য হবে। টুর্নামেন্টের প্রতিটি দলের খেলোয়াড়দের জার্সি প্যান্ট সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় সবকিছু সেই দলকেই ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ   যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১২ কলেজ তালিকাভুক্ত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১০

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১২

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৪

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৫

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৬

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৯

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

২০

Design & Developed by: BD IT HOST