২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ছয় ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী ২৬২ যাত্রী

অনলাইন ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সঙ্গে যাত্রী ওঠানোর পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগায় বাতিল করা হয় ফ্লাইটটি। বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন ২৬২ যাত্রী।

পরে ঢাকা থেকে বিকল্প বিমান গেলে ছয় ঘণ্টা পর বিকেল ৪টা ২০ মিনিটে সিলেট ছাড়েন তারা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সকালে যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এতে যাত্রীদের ওঠার জন্য বোর্ডিং ব্রিজ লাগানোর পর ২৬২ জন যাত্রী উড়োজাহাজে ওঠেন। পরে বোর্ডিং ব্রিজ সরানোর সময় উড়োজাহাজের ইঞ্জিনের কাভারের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ   ঈশ্বরদী জংশনে ট্রেন অবরোধ, এলাকাবাসীর মানববন্ধন

প্রাথমিকভাবে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিকল্প করে যুক্তরাজ্যে যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১ ফ্লাইটে যাত্রীদের উঠিয়ে মালপত্র স্থানান্তর করা হয়। পরে সেটি সিলেট থেকে যাত্রী নিয়ে ৪টা ২০ মিনিটে লন্ডনের উদ্দেশে যাত্রা করে।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি আসিফ মাহমুদের

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, বাতিল হওয়া ফ্লাইট থেকে যাত্রীদের মালপত্র নামিয়ে বিকল্প ফ্লাইটটিতে উঠিয়ে দেওয়া হয়। পরে যাত্রীরাও বিমান বাংলাদেশের বিজি-২০১ ফ্লাইটটিতে উঠে বিকেল চারটা ২০ মিনিটে লন্ডনের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইট বাতিল হওয়া উড়োজাহাজটি বিকেল ৪টা ২৬ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকায় প্রকৌশলীদের সেটি পর্যবেক্ষণ করার কথা আছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST