১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পাওরি গার্ল থেকে সফল অভিনেত্রী, কে এই তরুণী দানানির?

অনলাইন ডেস্ক : মাত্র তিনটি সংলাপ ‘ইয়ে হামারি কার হ্যায়’, ‘অউর ইয়ে হাম হ্যায়’ এবং ‘ইয়ে হামারি পাওরি (পার্টি) হো রহি হ্যায়’। এই সংলাপগুলো দিয়েই রাতারাতি তারকা বনে যাওয়া সেই মেয়েটি এখন পাকিস্তানের ছোট পর্দার এক সফল অভিনেত্রী।

তিনি আর কেউ নন, দানানির মোবিন। যার জন্ম ২০০১ সালের ২৭ ডিসেম্বর। পাকিস্তানের পেশওয়ারের এই তরুণী এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয়।

২০২১ সালে ইনস্টাগ্রামে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে তার এই সংলাপগুলো একটি ইন্টারনেট মিম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ‘পাওরি হো রহি হ্যায়’ (পার্টি হচ্ছে) নামের এই ভিডিওটি শুধু পাকিস্তান নয়, ভারতসহ অন্যান্য দেশেও ঝড় তুলেছিল। মুহূর্তেই দানানীর পরিচিত হয়ে ওঠেন ‘পাওরি গার্ল’ হিসেবে।

আরও পড়ুনঃ   শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল

ভিডিওটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একই বছরে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। সামরিক বাহিনী ভিত্তিক সিরিজ ‘সিনফ-ই-আহান’ এ সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করে নিজের মেধার প্রমাণ দেন। এই অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ উদীয়মান প্রতিভার জন্য সম্মানজনক লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতে নেন।

এরপর দানানিরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সালে এমডি প্রোডাকশনসের রোমান্টিক ড্রামা সিরিজ ‘মুহাব্বত গুমশুদা মেরি’ -তে জোবিয়া চরিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

পরের বছর তিনি একই ব্যানারের ‘ভেরি ফিল্মি’ ও ‘মিম সে মোহাব্বত’ প্রধান চরিত্রে অভিনয় করেন। ‘মিম সে মোহাব্বত’ এ অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পায়।

ফ্যাশন, মেকআপ থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য নানা বিষয়ে ভিডিও পোস্ট করে দানানীর বর্তমানে একজন সফল সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ‘পাওরি’ মন্তব্যের মাধ্যমে ভাইরাল হওয়া এই তরুণী খুব কম সময়েই নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন পাকিস্তানি শোবিজ অঙ্গনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST