৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান সাহিল খান

অনলাইন ডেস্ক : পদবিতে খান থাকলেও বলিউডের ‘খান’ পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই সাহিল খানের। তবে ক্যারিয়ারজুড়েই নানা কারণে আলোচিত ছিলেন তিনি। সবশেষ মহাদেব বেটিং অ্যাপ মামলায় মডেল ও অভিনেতা সাহিলকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

এর আগেও একাধিকবার আদালতের চৌকাঠে পা রাখতে হয়েছে সাহিলকে। এই অভিনেতার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী অর্থাৎ টাইগার শ্রফের মা আয়েশা শ্রফের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন।

মূলত আয়েশা শ্রফের সঙ্গে যৌথভাবে একটি প্রযোজনা সংস্থা চালাতেন সাহিল। বলিপাড়ায় কানাঘুষো ছিল, সেখান থেকেই একটা সময়ে সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। যেই সম্পর্কের প্রভাব পড়তে শুরু করে তাদের ব্যবসার উপরেও।

২০০৯ সালে আয়েশার চেয়ে বয়সে ১৭ বছরের ছোট সাহিল তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সম্পর্কে থাকাকালীন আয়েশা তাকে যে উপহারগুলি দিয়েছিলেন সেগুলি আবার ফেরত চেয়েছেন।

আরও পড়ুনঃ   স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন অভিনেত্রী

এরপর ২০১৪ সালের নভেম্বর মাসে সাহিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন আয়েশা। তারকা-পত্নীর দাবি, তার কাছ থেকে আট কোটি রুপি নিয়ে ফেরত দেননি অভিনেতা।

পাশাপাশি সাহিলের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন আয়েশা। তার অভিযোগ ছিল, তাদের সম্পর্ক নিয়ে অসত্য বলেছেন সাহিল। সাহিলের সঙ্গে শুধুমাত্র পেশাগত সম্পর্ক ছিল, এমনটাই দাবি আয়েশার।

জ্যাকি শ্রফের স্ত্রীর এমন অভিযোগের পর সাহিলের আইনজীবী আয়েশার সঙ্গে অভিনেতার একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরেন। কিন্তু আয়েশা পাল্টা দাবি করেন, সাহিল সমকামী ছিলেন। ছবিগুলো নকল।

এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সাহিল জানান, আয়েশার সংস্থায় ৬০ হাজার রুপির বেতনের বিনিময়ে চাকরি করতেন তিনি। আয়েশা নিজের জন্য উপহার কিনতে বলেছিলেন সাহিলকে। সেই টাকা নাকি সাহিলকে তিনিই দিয়েছিলেন। দামি ঘড়ি, বিলাসবহুল গাড়ি এবং হিরার দুলও কিনতে বলেছিলেন।

সাহিল দাবি করেন, আয়েশার পুত্র টাইগার শ্রফের ছবি ভালো ব্যবসা করার পর তাদের দুজনের সম্পর্ক ভেঙে যায়। যেটা আয়েশা নিজেই করেছিলেন। এরপর ২০১৫ সালের মার্চ মাসে আয়েশা এবং সাহিল নিজেদের মধ্যে মামলার সমাধান করে নেন। আয়েশার কাছে ক্ষমা চান সাহিল। সাহিলের বিরুদ্ধেও সব মামলা তুলে নেন জ্যাকির স্ত্রী।

আরও পড়ুনঃ   নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা

এখানেই শেষ নয়। ২০১৪ সালে বলিউড অভিনেত্রী সানা খান, তার তৎকালীন ঘনিষ্ঠ বন্ধু ইসমাইল খানের সঙ্গে একটি সংস্থার বিজ্ঞাপনী প্রচারে কাজ করার কথা ছিল সাহিলের। অভিনেতার দাবি, সেসময় মুম্বাইয়ের এক জিমনেশিয়ামে তাকে মারধর করেন ইসমাইল। ইসমাইলের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন সাহিল।

এছাড়াও ২০২১ সালে মনোজ পাটেল নামে এক ‘বডিবিল্ডার’-এর আত্মহত্যার ঘটনায় সাহিলের নাম জড়িয়ে পড়ে। সুইসাইড নোটে সাহিলের নাম উল্লেখ করেছিলেন মনোজ। যদিও এসব অসত্য বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। তার বিরুদ্ধে কোনও প্রমাণও পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST