১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আমাদের সিস্টেমে শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে : শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘ছোট থাকতে আমরা প্রাইমারি স্কুলে শিখেছিলাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন আমাদের মনে হচ্ছে জাতির মেরুদণ্ড নাই অথবা ভেঙ্গে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যাবস্থায় প্রথম গলদ হচ্ছে আমরা আমাদের ছেলে-মেয়েরা যেটা পছন্দ করে ওইটাতে আমরা তাদেরকে পড়তে দেই না। দ্বিতীয়ত, আমাদের সিস্টেমে শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।’

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)।

আরও পড়ুনঃ   তানোরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে। আমরা আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।’

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, গত ১৭ বছরে প্রত্যেক জেলায় জেলায় বিজ্ঞান প্রযুক্তি, কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গোপালগঞ্জে বিশাল বিশাল ইউরোপিয়ান স্টাইলে বিল্ডিং করেছে। এতে কত কোটি টাকা খরচ হয়েছে আমি বলতে পারব না। তবে চুরি হয়েছে ওখানে অনেক। এখানে অবকাঠামো তৈরি করেছে শুধু দুর্নীতি করতে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রজেক্টের লোকজনের চুরির ব্যবস্থা করতেই ওই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালগুলো হয়েছে। পড়াশোনার জন্য কিন্তু হয় নাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST