৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

অনলাইন ডেস্ক : আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ১৮ অক্টোবর থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে। এরপর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ইনজুরিতে পড়া এভিন লুইসের জায়গায় তরুণ ব্যাটার আকিম অগাস্টে প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন। চলতি মাসে ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্ট অভিষিক্ত খেরি পিয়েরে তৃতীয় স্পিনার হিসেবে গুদাকেশ মোতি ও অলরাউন্ডার রোস্টন চেজের সাথে ওয়ানডে দলে ফিরেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলা আলিক আথাঞ্জেও দলে ফিরেছেন।

ক্যারিবীয় কোচ ড্যারেন সামি তরুণ প্রতিভা আকিম অগাস্টেকে দলে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটির ভবিষ্যৎ বিবেচনায় তরুণদের সুযোগ দেওয়াকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন। এ প্রসঙ্গে সিডব্লিউর এক বিবৃতিতে সামি বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়াটা জরুরি। আকিমের মত খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সেই পথেই হাঁটছে। সে ভবিষ্যতের খেলোয়াড়। অনূর্ধ্ব-১৫ দল থেকে আজ সে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমানের দারুণ সুযোগও সে পেয়েছে।’

আরও পড়ুনঃ   বাগমারায় টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস: পরিদর্শন করলেন ইউএনও

সামার জোসেফ ও আলজারি জোসেফ ইনজুরির কারণে ভারতীয় সফর থেকে বাদ পড়ার পর আবারও জাতীয় দলে ফিরেছেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছুটা বিশ্রামের প্রয়োজনে মোতিকেও ভারতীয় সিরিজে দলের বাইরে রাখা হয়েছিল।

বাংলাদেশ সফরে মূলত তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করায় সামি আত্মবিশ্বাসী মনোভাব পোষন করেছেন। ভবিষ্যত বিবেচনায় পাইপলাইন শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ, ‘এই দলটির মধ্যে জয়ের মানসিকতা গড়ে তুলতে হবে এবং দলের দৃঢ় বন্ধন স্থাপন করতে হবে। দীর্ঘমেয়াদে যাতে দলটি একসাথে সফল হতে পারে আমাদের লক্ষ্য সেটাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে আমরা এ কারনেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। এর মাধ্যমে বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেবার কাজটাও সহজ হবে।’

টি-টোয়েন্টি দলে বাঁ-হাতি পেসার র‌্যামন সিমন্ডস ও উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু অন্তর্ভূক্ত হয়েছেন। অধিনায়ক হিসেবে শাই হোপের ব্যাক-আপ হিসেবে কাজ করবেন জাঙ্গু। সিপিএল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেই তিনি দলে ফিরেছেন। সেখানে বার্বাডোজ রয়্যালসের হয়ে ১৩ উইকেট নিয়েছেন। গত মাসে নেপালের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে মাত্র ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট।

আরও পড়ুনঃ   রেলের জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা স্থাপনা সরানোর নির্দেশনা

বাংলাদেশ সফরকে সামনে রেখে মোতি, কেসি কার্টি, শেরফানে রাদারফোর্ড, অগাস্টে ও জাঙ্গু উপমহাদেশের কন্ডিশনের সাথে মানিতে নিতে চেন্নাই সুপার কিংসের একাডেমিতে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

সিডব্লিউআই ক্রিকেট পরিচালক মাইলস বাসকোম্বে উপমহাদেশের কন্ডিশনে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনে এই ধরনের প্রস্তুতির প্রশংসা করেছেন। বিশেষ করে আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এই ধরনের প্রস্তুতি ক্যাম্প অত্যন্ত জরুরী বলে তিনি মন্তব্য করেছেন।

আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ঢাকায় তিনটি ওয়ানডে ও ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্টে, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খেরি পিয়েরে, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : শাই হোপ (অধিনায়ক), আলিক আথাঞ্জে, আকিম অগাস্টে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, রোভমান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST