৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

হৃদয়-মিরাজের ফিফটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দারুণ জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে ইতোমধ্যেই ৯৪ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন। তাদের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দল।

উইকেটে এসে সময় নিয়ে থিতু হয়েছেন হৃদয়। রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে আবু ধাবির এই স্লো উইকেটে বেশ সংগ্রাম করতে হয়েছে। তবে উইকেটে থিতু হওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে এসে শট খেলেছেন। ইতোমধ্যেই স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। ৭৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করছেন মিরাজও। দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন অধিনায়ক। ৭৪ বলে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন তিনি।

৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৭ রান।

এর আগে নতুন সঙ্গী সাইফ হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তামিম। ১০ বল খেলে ১০ রান করেছেন তিনি।

তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ ওভারের প্রথম বলে আজমতউল্লাহর বলে রীতিমতো বোকা বনে যান শান্ত। ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৫ বলে ২ রান করেছেন তিনি।

আরও পড়ুনঃ   ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনেই ভাঙল ৭২ বছর আগের রেকর্ড

২৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। অভিষেকে দারুণ শুরু করেছিলেন সাইফ। তবে পাওয়ার প্লে শেষেই ধৈর্য্য হারান তিনি। বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেছেন এই ওপেনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST