৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সাবেক এমপি ও মন্ত্রী সরদার আমজাদ হোসেনের ছেলে এবার বিএনপির এমপি হতে চান। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজশাহীতে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রিপুত্র সরদার সানিয়াত হোসেন শুভ আগামী নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তিনি আশাবাদ প্রকাশও করেন।

রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সরদার সানিয়াত হোসেন শুভ। তিনি নিজেকে রাজধানী গুলশান থানা বিএনপির সদস্য হিসেবেও পরিচয় দেন।

তিনি বলেন, আমার বাবা প্রয়াত সরদার আমজাদ হোসেন রাজশাহী-৪ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। তিনি বলেন, আমার বাবা ছিলেন, বাগমারার মাটি ও মানুষের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাজনীতি করেছেন মানুষের চোখের জল মুছে, তাদের মুখে হাসি ফোটানোর বিশ্বাসে। তাঁর পাঁচ দশকের রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় থেকে তিনি মনে করেন রাজনীতি মানে ক্ষমতা নয়, দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকে তিনি রাজনীতির মাধ্যমে মানুষের সেবা, সততা ও অঙ্গীকারের প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ   দাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. আব্দুল বারী

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল- যিনি স্বাধীনতার পর এই জাতিকে আত্মনির্ভরতা, উৎপাদনশীলতা এবং জাতীয় মর্যাদার পথে দাঁড় করিয়েছিলেন। সেই আদর্শের ধারক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্রের প্রতীক, যিনি নির্ভয়ে গত ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন। আর আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সেই উত্তরাধিকারকে নতুন প্রজন্মের ভাষায় অনুবাদ করেছেন তার ৩১ দফা নতুন বাংলাদেশের রূপরেখার মাধ্যমে।

আরও পড়ুনঃ   তানোরে কামারগাঁ ইউপির উপ-নির্বাচনে দুইজনের মনোনয়ন প্রত্যাহার

শুভ বলেন, বাগমারার উন্নয়ন ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নের মাধ্যমে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গঠনে তিনি কাজ করতে চান। তিনি তরুণদের আহ্বান জানান, পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে ধানের শীষের পক্ষে একাত্ম হতে। তিনি বলেন, দল তাকে মনোনয়ন দিলে ভোটের মাঠ থাকবেন। না দিলেও মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, তাকে দল মনোনয়ন দেবেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে তার মা ও পরিবারের সদস্যা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST