১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে -উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুরে রনদা প্রসাদ সাহার কুমুদিনী কমপ্লেক্সে ঐতিহ্যবাহী দুর্গা মন্দির পরিদর্শন করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পৃথক এক বক্তৃতায় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কোনো জাতিস্বত্বার সংস্কৃতিকেই ধ্বংসের মুখে ফেলা যাবে না। সকল সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে আমাদের। কোন উৎসবেই যাতে শৃঙ্খলা নষ্ট না হয়। তিনি বলেন, এদেশের সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই আমরা সকল ধর্মের মানুষ এক ও অভিন্ন কিন্তু একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে এদেশে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মা ইলিশ রক্ষায় বরাবরের মতো ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে। তিনি বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ কারেন্ট জাল ও চায়না জাল। ফলে এ বছর বেশি সর্তকতা অবলম্বন করা হবে। গত বছর ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা গিয়েছিল। এই বছর আরেকটু বেশি ইলিশ রক্ষা করা যাবে বলে আশা করছি। তিনি বলেন, পূজা মন্ডপ ও আরতি সাহার প্রতিষ্ঠিত কমিদিনি কমপ্লেক্স সহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান চিকিৎসা সেবার মান ও নিয়ম-শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ অভিভূত।

আরও পড়ুনঃ   ক্রিকেট ছেড়ে গলফ, ছেড়েছিলেন দেশও; ফের মাঠে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শহীদ দানবীর আরপি সাহা নিজের জন্য নয়, এদেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করে গেছেন। তাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST