১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পবায় পাইপ লাইন বসানো নিয়ে মারামারিতে আহত ৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন ডাংগিপাড়া এলাকার ‘আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসা সংলগ্ন জমিতে পয়ঃনিষ্কাশনের জন্য পাইপ লাইন বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতরা রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বুধবার সকালে এঘটনা ঘটে।

আহতরা হলেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সেরাজুল ইসলাম, মেরাজ উদ্দিন, নূর সালেহ ও সাজেদা বেগম। আহতরা রক্তাক্ত অবস্থায় আরএমপির শাহমখদুম থানায় মামলা করতে গেলে ডিউটি অফিসার আহতদের প্রথমে হাসপাতালে চিকিৎসা নেবার পরামর্শ দেন এবং তারপর মামলা করতে বলেন বলে জানান আহতরা। দেশিয় অস্ত্র ও লাঁঠিসোটা দিয়ে তাদের মারধর করা হয়। আহত পাঁচজনকেই আঘাত করা হয়েছে মাথায় ও বুকে। আর মহিলাকে আঘাত করা হয়েছে পায়ে ও শরীরের একাধিক স্থানে। উভয়পক্ষের আহতরাই চিকিৎসা নিচ্ছেন রামেকের আট নম্বর ওয়ার্ডে। সংশ্লিষ্ট থানায় উভয়পক্ষের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আহত রফিুকল, নজরুল, সেরাজুল, মেরাজ ও নূর সালেহ জানান, ডাংগিপাড়া এলাকার মাদ্রাসার ম্যানেজার ফরিদের অনুমতি সাপেক্ষে মাদ্রাসার সীমানা প্রাচীর ঘেষে পয়ঃনিষ্কাশনের জন্য মাটির নিচ দিয়ে পাইপ লাইন স্থাপনের জন্য তারা কাজ করছিলেন। নতুন বাড়ির পয়ঃনিষ্কাশনের বিকল্প কোন ব্যবস্থা না থাকায় মাদ্রাসার সীমানা প্রাচীরের বাইরে দিয়ে সেই পাইপ লাইন বসানোর সিদ্ধান্ত গত মঙ্গলবার সকলের উপস্থিতিতে নেয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত সাজ্জাদ তাদের কাজে বাঁধাপ্রদান করেন। সাজ্জাদ ঐ মাদ্রাসার নাইট গার্ডের চাকরি করেন। সাজ্জাদ ও অন্যান্য অভিযুক্তদের সাথে আগে থেকেই টাকা পয়সা নিয়ে একটি পারিবারিক দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব আর পূর্বশত্রুতার জেড় ধরেই তারা আমাদের কাজে বাঁধা দেয় এবং দলবদ্ধ হয়ে আমাদের উপর আকস্মিক হামলা চালায়।

আরও পড়ুনঃ   ২০২৯ ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর সময় জানালো ফিফা

আহত সেরাজুল ও মেরাজ বলেন, মাটির নিচে পাইপ বসানোর কাজ চলমান থাকাবস্থায় অভিযুক্ত সাজ্জাদ, আজিম, নাসিম, আশরাফুল, আজগর, ফয়সাল, রনি, সামাদ ও শওকত সহ অজ্ঞাত আরো ছয়-সাতজন দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের উপর আক্রমণ করে। তাদের অস্ত্র ও লাঠিসোটার আঘাতে পাঁচজনের মাথা ফেঁটে যায়। ঐ অবস্থায় শাহমখদুম থানায় গিয়ে মামলা করতে চাইলে থানা থেকে বলা হয়, আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে। চিকিৎসা শেষে থানায় এসে মামলা করার পরামর্শ দেন।

তারা আরো বলেন, অভিযুক্তরা একে অপরের আত্মীয়। তাদের সাথে প্রায় ছয় লাখ টাকার একটি দেনা পাওনার বিষয় আছে। বিদেশে পাঠানোর বিষয়কে কেন্দ্র করে সেই দেনাপাওনার টাকাই এখন কাল হয়ে দাড়িয়েছে। তারা প্রতিহিংসা বশত: তাদের নাগরিক অধিকার ক্ষুন্ন করার একটি অপচেষ্টা করছে। বাড়ির পয়ঃনিষ্কাশন ব্যবসা না করতে পারলে নতুন নির্মিত এই বাড়িতে তারা বসবাস করতে পারবেন না বলে জানান। নতুন নির্মিত বাড়ির প্রতি তাদের একটি প্রতিহিংসা কাজ করছে বলে জানান আহতরা। আহতরা সবাই নিজেদের আত্মীয়-স্বজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, রফিুকল, নজরুল, সেরাজুল, মেরাজ ও নূর সালেহ এরা মিথ্যাচার ও একতরফা অভিযোগ করছেন। মূল বিষয় হলো তারা পয়ঃনিষ্কাশনের জন্য পাইপ লাইন যে জমির উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন সেটি তার মামা সাজ্জাদের। তারা তাদের নিকট অনুমতি না নিয়ে পেশিশক্তির মাধ্যমে বহিরাগতদের ভাড়া করে পাইপ লাইন বসাচ্ছিলেন। তাদের এই অবৈধ কাজে বাঁধা দিতে গিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও কিছুটা মারামারি হয়। দুইপক্ষের লোকজনই আহত হন। তাদের পক্ষের শওকত ও আজগর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এছাড়া আরো চার-পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরেছেন। তিনিও আহত হয়েচেন বলে জানান। শাহমখদুম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ধ্যার পরে থানায় যেতে বলেছেন।

আরও পড়ুনঃ   জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

এবিষয়ে জানতে চাইলে ‘আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ (আল সালাফিয়া মাদ্রাসা) মাদ্রাসার ব্যবস্থাপক ফরিদ জানান, নজরুল, সেরাজুল, মেরাজ সহ এই পক্ষের লোকজন যে পাইপ লাইন স্থাপন করছিলেন সেটার একাংশ সাজ্জাদের জমি ও পাইপ লাইনের উপর দিয়ে যাচ্ছিল। সাজ্জাদ নিজের জমির উপর দিয়ে মেরাজ ও সেরাজুলকে পাইপ বসাতে দেবেনা। সাজ্জাদ নিজের বাড়ির পয়ঃনিষ্কাশনের জন্য পাইপ লাইনের মাধ্যমে মাদ্রাসার ট্যাংকি ব্যবহার করতো। সেটি দেখে মেরাজ ও সেরাজুল মাদ্রাসার অধ্যক্ষ ও তাঁকে অনুরোধ করেন তারাও সাজ্জাদের মতো মাদ্রাসার ট্যাংকির সাথে তাদের বাড়ির সোয়ারেজ লাইন সংযুক্ত করবেন। তাই তাদেরকে অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু উভয়পক্ষের মধ্যে এই বিষয় নিয়ে বুধবার সকালে বাকবিতন্ডার এবপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

জানতে চাইলে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী বলেন, আমাদের একজন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয়পক্ষের একাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন বলেই শুনেছি। হাসপাতালে চিকিৎসা শেষে তারা চাইলে অভিযোগ কিংবা মামলা করতে পারেন। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেবের বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST