৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইসলামে নারীর অধিকার বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের যৌথ বৈশ্বিক সম্মেলন

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার বিষয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে।

এ সম্মেলনে শীর্ষস্থানীয় মুসলিম আলেম ও গবেষকরা অংশ নেবেন এবং যেসব দেশ নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হবে।

সোমবার নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুনঃ   জিম্বাবুয়েকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি সেবামূলক অর্থনীতি ও সামাজিক সেবাখাতে সহযোগিতার মান আরও উন্নত করতে সম্মত হয়।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, তুরস্ক স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি প্রদান করবে।

আরও পড়ুনঃ   রাকাব-এর পরিচালনা পর্ষদের ৫৮৬ তম সভা অনুষ্ঠিত

দুই দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। বৈঠকে উভয়ে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্য ভাগ করে নেওয়ার ব্যাপারে একমত হন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST