৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখতে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুল রহমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে যেকোনো ষড়যন্ত্র রুখতে র‍্যাব সচেষ্ট রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে, তবে সেসব মোকাবিলায় র‍্যাব প্রস্তুত।

আরও পড়ুনঃ   এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রোববার

সাম্প্রতিক সময়ে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের অগ্রগতির বিষয়ে তিনি জানান, প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্রের মধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। শুধু গত মাসেই তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলোও জাতীয় নির্বাচনের আগেই উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এসব অস্ত্র এখনো বাইরে থাকাটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং অপরাধী গোষ্ঠীর হাতে যেতে পারে।

খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনায় সৃষ্ট অস্থিরতা প্রসঙ্গে র‍্যাব ডিজি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হলেও ঘটনাটিকে রাজনৈতিকভাবে বড় আকার দেওয়ার চেষ্টা হয়েছে। এর সঙ্গে কোনো বিদেশি অপশক্তি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ   নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ডা. টিপু

এছাড়া নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাবের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের কার্যক্রম চলছে। সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব সক্ষম হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST