৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে ৫৮টি পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাংসদ প্রার্থী সুলতানুল ইসলাম তারেক

তানোর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, শৃঙ্খলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার অন্তত ৫৮টি মন্দিরের পূজা-মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য, কারা নির্যাতিত নেতা জনাব আ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পূজা-মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় দলীয় নির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আকর্ষণীয় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এড. তারেক।

আরও পড়ুনঃ   জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

পূজায় আগত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কোন সময়, কোন কারণেই ভয় পাবেন না। মনে রাখবেন—বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। বিএনপি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আমরা মিলেমিশে থাকতে চাই। আপনারা যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।”

তিনি আরও বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নই হবে সবার মুক্তি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শামসুল আলম, তানোর পৌর বিএনপির আহবায়ক মোঃ একরাম আলী মোল্লা, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবদল নেতা এস এম আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, তানোর উপজেলা তানোর উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সম্ভুনার্থ হালদার,সাধারণ সম্পাদক গনেশ, তানোর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুবদল নেতা জিয়াউর রহমান, বজলুর রশিদ,ছাত্রদল নেতা স্বাধীন, অন্তুু, মিঠুনসহ তানোর উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুনঃ   নড়াইল সদর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত নেতৃবৃন্দকে রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা

আলোচনা শেষে অতিথিরা প্রতিটি পুর্জা মন্ডুপে নগদ আর্থিক অনুদান ছোট বাচ্চাদের জন্য ফুটবল এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST