২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

অনলাইন ডেস্ক : বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৫টা পর্যন্ত। তখন পর্যন্ত ৫১টি ফরম জমা পড়ে। যাচাই-বাছাই শেষে আজ সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের মধ্যে একজন আছেন ঢাকা বিভাগের মনোনয়নপ্রাপ্ত (আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান)। ফলে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন।

আরও পড়ুনঃ   ‘ব্যারিস্টারে’র কথায় তরুণীকে শেকলে বেঁধে ধর্ষণ, পর্নো ভিডিও তৈরি

বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার, আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।

তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তির সূচি রয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিদের আবেদন করার অধিকার রয়েছে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ   বদরুদ্দীন উমর আর নেই

এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল থেকে ১ জন মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নেন ৩ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST