২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও ভোলা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম নিক্ষেপ করে গতিরোধের পর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় ইব্রাহিম খলিলসহ তার সঙ্গে থাকা আরও চারজন আহত হয়েছেন। তারা ভোলা সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

এর আগে, দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলা শহরের কেন্দ্রীয় মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় শেখ হাসিনাসহ ১৮১ জনের নামে হত্যা মামলা

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল অভিযোগ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোলা-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং বিষয়টি ইতোমধ্যে ঘোষণা দিয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দৌলতখান-বোরহানউদ্দিনের বিভিন্ন মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করেছি। আজ দুপুরে বোরহানউদ্দিন উপজেলা শহরের কেন্দ্রীয় পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য গেলে মণ্ডপের সামনে বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটনের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের প্রায় ৩০ জনের একটি গ্রুপ প্রথমে আমার গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আমি গাড়ি থেকে নামলে আমার ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় তারা। হামলাকারীরা ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের অনুসারী। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ   পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা

তবে এ হামলার অভিযোগ অস্বীকার করেন বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটন। তিনি বলেন, এ ঘটনায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের কেউ জড়িত নয়। অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত। ইব্রাহিম খলিল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি ও ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে বোরহানউদ্দিন থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST